ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাকিব-আফ্রিদি হতে চান রশিদ খান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কাউকে যদি প্রশ্ন করা হয় যে, সময়ের সেরা লেগ স্পিনার কে? সবার মুখে আফগান ক্রিকেটার রশিদ খানের নামটিই আগে উঠে আসবে। সময়ের সেরা লেগ স্পিনার হয়েও নিজের অবস্থানে খুশি নন তিনি। ২২ বছর বসয়ী এই আফগান তারকা ক্রিকেটার সাকিব আল হাসান কিংবা শহীদ আফ্রিদির মতো অলরাউন্ডার হতে চান।

চলছে আফগানিস্তান-আয়ারল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজ। তৃতীয় ওয়ানডে ম্যাচ জয়ের পর এক সাক্ষাৎকারে নিজেকে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে দেখতে চান কি না, এমন প্রশ্নে ইচ্ছেটার কথা জানালেন রশিদ, ‘হ্যাঁ, অবশ্যই। নিজেকে আগামী দিনে অলরাউন্ডার হিসেবেই দেখি। আমি আগেও বলেছি, ক্যারিয়ার শুরু করেছি একজন ব্যাটসম্যান হিসেবে, কিন্তু পরে বোলিং নিয়ে বেশি কাজ করেছি। এখন আবার ব্যাটিং নিয়ে কাজ করছি। অনেক দিক আছে উন্নতি আনার মতো। আগামী দিনে আমি যথাযথ একজন অলরাউন্ডার হতে চাই।’

আফগানিস্তানের খেলোয়াড়দের মধ্যে রশিদ আর মোহাম্মদ নবীরই বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে কদর আছে। তবে রশিদই একমাত্র আফগান ক্রিকেটার, যিনি বিশ্বজুড়ে সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সমানভাবে সমাদৃত। যেমনটা বলা যায় বাংলাদেশের সাকিব আল হাসানের ক্ষেত্রেও। ভিন্ন কন্ডিশন, ভিন্ন উইকেট, ভিন্ন সংস্কৃতিতে এভাবে ক্রিকেট খেলে বেড়ানোও তাঁর ব্যাটিং-বোলিংয়ে সাহায্য করেছে বলে জানালেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

সাকিব-আফ্রিদি হতে চান রশিদ খান

আপডেট সময় ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১