ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ভোটের অনিয়ম বিশ্বকে দেখিয়ে দেবো: ডা. শাহাদাত

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের অনিয়ম বিশ্বকে দেখিয়ে দেবো। ভোট ডাকাতির মহোৎসব চলছে, প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে উঠেপড়ে লেগেছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় নগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্র ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রশাসন কোনো সাহায্য সহযোগিতা করছে না।

তিনি বলেন, বিএড কলেজ কেন্দ্রে নারী এজেন্টদের মারধর করা হয়েছে। তাদের কেন্দ্রে ঢুকতেও দেওয়া হয়নি। এতো অনিয়ম, তা আপনারা দেখছেন। ভোটের নামে এসব সন্ত্রাস বিশ্বকে দেখিয়ে দেবো।

বিএনপির এজেন্ট সুমি আক্তার, শারমিন আক্তার ও নাজমা বেগম অভিযোগ করেন, তাদের মারধর করা হয়েছে। কেন্দ্রে ঢুকতে দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটের অনিয়ম বিশ্বকে দেখিয়ে দেবো: ডা. শাহাদাত

আপডেট সময় ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১