ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলাদা দল গঠনের হুমকি ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইমপিচমেন্ট থেকে বাঁচতে আলাদা দল গঠনের হুমকি দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন, আগামী ৮ ফেব্রুয়ারি সিনেটে ইমপিচমেন্টের ব্যাপারে যে ভোটাভুটির কথা রয়েছে তাতে তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে ভোট দিতে পারেন।

ট্রাম্প সিনেটের ভোটাভুটিতে চূড়ান্তভাবে ইমপিচমেন্টের শিকার হন তাহলে তিনি আর কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সরকারি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

এই পরিস্থিতি বিবেচনায় রেখে ট্রাম্প এখন মনে করছেন যে, তৃতীয় কোনো দল গঠনের হুমকি দিলে রিপাবলিকান সিনেটররা তার বিরুদ্ধে ভোট দেয়া থেকে বিরত থাকতে পারেন। দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। এর আগে, ট্রাম্পের ক্ষমতার শেষভাগে দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল সর্বপ্রথম জানিয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্প ‘প্যাট্রিয়ট পার্টি’ নামে একটি নতুন দল গঠনের চিন্তা করছেন।

গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও ডোনাল্ড ট্রাম্প তা মেনে নিতে রাজি ছিলেন না। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তিনি তার উগ্রবাদী সমর্থকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন যার পরিপ্রেক্ষিতে হাজার হাজার সমর্থক মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায় এবং সেখানে লুটপাট করে।

এই ঘটনায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করেছে। এখন সিনেটে এ বিষয়ে ভোটাভুটি হবে। ট্রাম্পের ধৃষ্টতাপূর্ণ কাজের জন্য তার নিজ দলের লোকজনও ক্ষিপ্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আলাদা দল গঠনের হুমকি ট্রাম্পের

আপডেট সময় ১১:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১