ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসছে তুরস্ক ও গ্রিস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন এবং সমুদ্রসীমা নির্ধারণের লক্ষ্যে তুরস্ক ও গ্রিস আলোচনা শুরু করেছে।

তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ সোমবার আলোচনা শুরু হয়। দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মেভলুত চাভুসওগ্লূ সরাসরি আলোচনায় বসার জন্য গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার ধারাবাহিকতায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সে সময় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান চাভুসওগ্লু। পাঁচ বছর পর দুই দেশ এ ধরনের আলোচনায় বসল। ২০১৬ সালে দুপক্ষ সর্বশেষ আলোচনা করেছিল।

তুরস্ক ও গ্রিসের মধ্যকার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

তিনি বলেন, দু’দেশের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের এই উদ্যোগকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানায়। তবে এই আলোচনায় বড় ধরনের কোন অগ্রগতি আসবে বলে মনে হয় না। কারণ ন্যাটো জোটের সদস্য গ্রিস এবং তুরস্ক গত সপ্তাহেও বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসছে তুরস্ক ও গ্রিস

আপডেট সময় ১১:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১