ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও কাশ্মীরে পাকিস্তানের তৈরি দীর্ঘ সুড়ঙ্গ, উদ্বেগ ভারতের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জম্মু ও কাশ্মীরে ফের পাকিস্তানের তৈরি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। গত ১০ দিনে দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান মেলায় সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ বেড়েছে ভারতের।

দিল্লির দাবি, ১৫০ মিটার লম্বা ওই সুড়ঙ্গ দিয়ে ভারতে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটাত পাকিস্তান।

শনিবার এক বিএসএফ কর্মকর্তা জানান, ভারতে জঙ্গি ঢোকাতে সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে একাধিক সুড়ঙ্গের জাল তৈরি করেছে পাকিস্তান। গোপন সূত্রের ভিত্তিতে সুড়ঙ্গের সন্ধানের অভিযানে নামেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩৯ মিটার গভীর সুড়ঙ্গটির অবস্থান কাঠুয়া জেলায় সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ-এর পানসর ঘাঁটির কাছে ১৪ ও ১৫ নম্বর বর্ডার পোস্ট দু’টির মাঝামাঝি। সীমান্তের অন্য পারে রয়েছে পাকিস্তানের শাকরগড় জেলার আভিয়াল ডোগরা এবং কিংরে-দি-কোঠে সীমান্তঘাঁটি।

ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শাকরগড়ে রয়েছে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির, যার দায়িত্বে রয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের কম্যান্ডার কাশিম জান। এই কাশিম জান গত ১৯ নভেম্বর জম্মুর নাগ্রোটায় সন্ত্রাসবাদী সংঘর্ষে জড়িত এবং ২০১৬ সালে পাঠানকোটে সেনার বিমানঘাঁটি আক্রমণকাণ্ডে প্রধান অভিযুক্ত। ভারতে জইশ জঙ্গিদের অন্যতম প্রধান নির্দেশকও কাশিম জান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও কাশ্মীরে পাকিস্তানের তৈরি দীর্ঘ সুড়ঙ্গ, উদ্বেগ ভারতের

আপডেট সময় ১১:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১