ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌকার সমর্থনে চট্টগ্রাম ছুটে গেলেন তারকারা

আকাশ বিনোদন ডেস্ক :

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম।

নৌকা প্রতীকের এই মেয়রপ্রার্থীকে সমর্থন জানাতে ঢাকা থেকে চট্টগ্রাম শহরে ছুটে গেছেন চলচ্চিত্র ও নাটকের একঝাঁক তারকা।

রোববার (২৪ জানুয়ারি) ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান ৯ তারকা। তাদের মধ্যে রয়েছেন- চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। এছাড়া ফেরদৌস ও পূর্ণিমাসহ আরও তিন তারকা তাদের সঙ্গে যুক্ত হবেন সোমবার (২৫ জানুয়ারি)।

এ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘রেজাউল করিম ভাই একজন বীর মুক্তিযোদ্ধা এবং ভালো মানুষ। তিনি চট্টগ্রামের নগরপিতা হলে জনগণের জীবনযাত্রার মান আরও অনেক উন্নত হবে বলে আমাদের বিশ্বাস। তাই তার মতো একজন যোগ্য প্রার্থীকে সমর্থন জানাতে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি’।

তিনি আরও জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় তারা সবাই অংশ নেবেন। রোববার ও সোমবার শহরের বিভিন্ন স্থানে তারকারা নৌকার পক্ষে প্রচারণা চালাবেন। প্রচারণা শেষে সোমবার সন্ধ্যায় তারা ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন।

চসিক নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন ছাড়া চসিক নির্বাচনে আরও ৫ জন মেয়র প্রার্থী হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নৌকার সমর্থনে চট্টগ্রাম ছুটে গেলেন তারকারা

আপডেট সময় ১১:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১