ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডেনমার্কে তুর্কি মসজিদে আপত্তিকর লেখা নিয়ে উত্তেজনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ডেনমার্ক-জার্মানি সীমান্তে তুর্কি একটি মসজিদের দেওয়ালে আপত্তিকর লেখা লিখেছে দুর্বৃত্তরা।

রোববার ফ্যাসিলিটি বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। খবর আনাদোলু ও ডেইলি সাবাহর।

মসজিদের অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হুরসিত টোকা জানান, গত শুক্রবার সন্ধ্যায় তিনি আবেনরা মসজিদে নামাজ পড়তে আসেন।

কিন্তু পরদিন শনিবার সকালে তিনি মসজিদে গিয়ে দেওয়ালে পবিত্র কুরআন শরিফ সম্পর্কে আপত্তিকর লেখা দেখতে পান।

মসজিদটি পরিচালিত হয় ড্যানিশ তার্কিশ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে।

করোনাভাইরাসের কারণে মসজিদটি আংশিক বন্ধ রয়েছে। মসজিদ কর্তৃপক্ষ দেওয়ালে এ ধরনের আপত্তিকর লেখা সম্পর্কে পুলিশকে অবহিত করেছে।

পুলিশ ওই এলাকার সারভাইল্যান্স ক্যামেরা পরীক্ষা ও ঘটনার তদন্ত শুরু করেছে।

হুরসিত এ ঘটনার নিন্দা জানান এবং ওই আপত্তিকর লেখা মুছে ফেলা হয়েছে বলে জানান।

ডেনমার্কের চরমপন্থী খ্রিস্টানরা প্রায়ই কোরআন পোড়ানোসহ বিভিন্ন বর্ণবাদী আচরণ করে থাকে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানসহ বিশ্বের বিভিন্ন মুসলিম নেতারা দেশটির এমন ইসলাম বিদ্বেষের নিন্দা জানিয়ে আসছেন।

উত্তর-পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্কে সংখ্যার দিক দিয়ে মুসলমানরা সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেনমার্কে তুর্কি মসজিদে আপত্তিকর লেখা নিয়ে উত্তেজনা

আপডেট সময় ১০:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১