ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিরকুট পাঠানো সেই ১১ শ্রমিককে উদ্ধার করলো চীনের উদ্ধারকারীরা

আকাশ জাতীয় ডেস্ক: 

চীনে সোনার খনিতে ১৪ দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন ১১ শ্রমিক। শ্রমিকদের উদ্ধারের ভিডিও চিত্র চীনা টিভি চ্যানেল ‘সিসিটিভি’-তে সম্প্রচারিত হয়েছে। এতে দেখা যায়, আজ রবিবার খনির একটি অংশ থেকে প্রথম শ্রমিককে তুলে আনা হয়।

ফুটেজে দেখা গেছে, উদ্ধার করা এই শ্রমিকের চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। উদ্ধার পাওয়া এই শ্রমিকের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল বলে সিসিটিভি জানিয়েছে। প্রায় সাড়াহীন ওই লোককে ভারি কম্বলে জড়িয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। পরে খনির আরেকটি অংশ থেকে আরও তিন শ্রমিককে উদ্ধার করা হয়।

এদের মধ্যে একজন আহত ছিলেন। বিকালের দিকে দুই ধাপে ওই একই অংশ থেকে আরও সাত শ্রমিককে তুলে আনা হয়। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধারকারীদের সহায়তা নিয়ে হাঁটতে দেখা গেছে।

১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ানতাই শহরের নিকটবর্তী নির্মাণাধীন হুশান খনিতে এক বিস্ফোরণে খনি থেকে বের হওয়ার পথ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তখন মোট ২২ জন শ্রমিক খনির ভেতরে ভূগর্ভের প্রায় ৬০০ মিটার নিচে আটকা পড়েন। একজনের মৃত্যু হয় এবং উদ্ধারকারী দল আরও ১০ জনকে খুঁজে বের করতে পারেনি বলে গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া।

এর আগে উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, তারা ১২ জন শ্রমিকের হাতে লেখা চিরকুট পেয়েছেন যাতে লেখা রয়েছে, আমাদের উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ করবেন না, আমরা জীবিত আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিরকুট পাঠানো সেই ১১ শ্রমিককে উদ্ধার করলো চীনের উদ্ধারকারীরা

আপডেট সময় ০৭:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১