ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল (সোমবার) মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

এই ম্যাচের আগে রেকর্ডে সামনে দাঁড়িয়ে দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আর ৪ উইকেট নিলে মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা উইকেটশিকারি বোলার হবেন সাকিব। ২০৮ ম্যাচে এখন তার উইকেট সংখ্যা ২৬৬টি। ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন মাশরাফি।

অন্যদিকে, এই ম্যাচে ৩ রান করলেই ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে জহুরুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০০ রান করার মাইলফলক স্পর্শ করবেন তামিম। এই ভেন্যুতে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলে ৪৯৭ করেছেন তামিম। এই ভেন্যুতে তামিমের পরেই আছেন ইমরুল কায়েস। ৯টি ওয়ানডেতে তিনি করেছেন ৪২৬ রান।

বাংলাদেশের ক্রিকেটে সাকিব-তামিম দুটি বড় নাম। ওয়ানডেতে তামিমই বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ২০৯টি ওয়ানডেতে তার রান সংখ্যা ৭ হাজার ২৯৬। এই ফরম্যাটে তার ১৩টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি রয়েছে।

তামিমের পরই রয়েছেন সাকিব। ২০৮টি ওয়ানডেতে সাকিবের রান ৬ হাজার ৩৮৫। সাকিব ৯টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ সেঞ্চুরি করেছেন। ২২০টি ওয়ানডেতে ৬ হাজার ২০২ রান করে তৃতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে মুশফিকের ৭টি সেঞ্চুরি ও ৩৮টি অর্ধশত রয়েছে। চতুর্থ অবস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯০ ম্যাচে ৪ হাজার ৭৯ রান করেছেন রিয়াদ। তার ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম

আপডেট সময় ০৫:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১