ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় মার্কিন সামরিক বহরে বোমা হামলায় নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সিরিয়ার পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ দেইর আয-জাওয়ার প্রদেশ মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক বহরে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার ওই হামলা হয়। এতে মার্কিন সেনাদের একটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে হামলায় আমেরিকার সেনা মারা গেছে নাকি তাদের সমর্থিত কুর্দি গেরিলারা নিহত হয়েছে তা পরিষ্কার নয়। হামলার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

দেইর আয-জাওয়ার প্রদেশের ওই এলাকায় সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্র অবস্থিত এবং এর নিয়ন্ত্রণ করে থাকে মার্কিন সেনারা।

গত কয়েক মাস ধরে মার্কিন সেনারা ইরাক থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সিরিয়ার দেইর আয-জাওয়ার এবং হাসাকা প্রদেশ শত শত ট্রাক ভরে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম নিয়েছে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো সাধারণত তেলসমৃদ্ধ এবং এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনা ও তাদের সমর্থিত কুর্দি গেরিলা। ২০১১ সালে সিরিয়ায় উগ্রসন্ত্রাসীদের সহিংসতা শুরুর আগে দেশটিতে প্রতিদিন তিন লাখ ৮০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ায় মার্কিন সামরিক বহরে বোমা হামলায় নিহত ৩

আপডেট সময় ১১:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১