ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০০ টাকার বাজিতে গরম চা গিলে হাসপাতালে যুবক

আকাশ জাতীয় ডেস্ক:  

পাবনার সাঁথিয়ায় ১০০ টাকা বাজিতে গরম চা গিলে আব্দুল হাই (৩২) নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন।

গরম চা খাওয়ায় মুখে ফোসকা পড়ে জিহ্বা ফুলে গেছে। আব্দুল হাই সাঁথিয়া পৌরসভার ভবানীপুর গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর বাজারে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজারে ফজুর চায়ের দোকানে সবুজ নামে এক ব্যক্তির সঙ্গে ১০০ টাকা বাজি ধরেন আব্দুল হাই। এতে বলা হয় গরম চা একদমে খেয়ে ফেললে আব্দুল হাইকে ১০০ টাকা দেয়া হবে।

আর যদি তা না পারে তবে আব্দুল হাই সবুজকে ১০০ টাকা দেবে। এতে রাজি হয়ে যান আব্দুল হাই। চা দোকানীর দেয়া সর্বোচ্চ গরম পানির চায়ের কাপ হাতে নিয়ে খাওয়ার জন্য মুখে ঢেলে দেয়ার সঙ্গেই সঙ্গেই চিৎকার দিয়ে উঠেন আব্দুল হাই। পরে তার মুখে ও গলায় যন্ত্রণা শুরু হলে তার স্বজনরা রাত ১টার দিকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।

সাঁথিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত গরম চা মুখে নেয়ায় আব্দুলের মুখের ভেতর চারপাশ ও জিহ্বা ফুলে গেছে। চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০০ টাকার বাজিতে গরম চা গিলে হাসপাতালে যুবক

আপডেট সময় ১০:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১