ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরিবার নিয়ে অজন্তা ও ইলোরার পথে পথে মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢাকাই শোবিজের আলোচিত নাম রাফিয়াত রশিদ মিথিলা। তিনি বর্তমানে তার মেয়ে আইরাকে নিয়ে ভারতে অবস্থান করছেন এবং স্বামী সৃজিত মুখার্জি ও কন্যাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতের নানা দর্শনীয় স্থানে। সিকিমে পারিবারিক ট্যুর শেষ এবার তারা হাজির ভারতের ইতিহাস-ঐতিহ্যের প্রাচীন নিদর্শন অজন্তা ও ইলোরায়।

জায়গাটা গুহামন্দিরের জন্যও পর্যটকদের কাছে জনপ্রিয়। এই ট্যুরের একাধিক ছবি উঠে এসেছে সৃজিত ও মিথিলার সোশ্যাল সাইটে। উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে মহারাষ্ট্রে এই দুটি স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। অজন্তা হল মহারাষ্ট্রে গভীর খাড়া গিরিখাতের পাথর কেটে খোদাই করা প্রায় ৩০টি গুহা-স্তম্ভ।

মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলার জলগাঁও রেলস্টেশনের কাছে, আজিন্তা বা অজন্তা গ্রামের প্রান্তে রয়েছে এই গুহাগুলো। অজন্তায় পাওয়া ছবি ও ভাস্কর্য, তৎকালীন বৌদ্ধধর্মীয় শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। অজন্তার দেয়ালের চিত্রগুলোতে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনি বর্ণিত হয়েছে। যা ভারতের বৌদ্ধ চিত্রশিল্পের সর্বোৎকৃষ্ট নিদর্শন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবার নিয়ে অজন্তা ও ইলোরার পথে পথে মিথিলা

আপডেট সময় ১১:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১