ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

দুই জয়ে সুপার লিগে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই দুই জয়ের পর ২০ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে উঠে গেছে বাংলাদেশ।

এই তালিকায় ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড। ২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই তথা চতুর্থ অবস্থানে আছে পাকিস্তান। ১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে পঞ্চম অবস্থানে।

সমান ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে যথাক্রমে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ভারতের অবস্থান অষ্টম। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৯। আর ২ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে। সুপার লিগে এখনো কোনো ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

এই পয়েন্ট টেবিলের অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৩ বিশ্বকাপের দল সংখ্যা। ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে খেলবে ১০টি দল। তার মধ্যে স্বাগতিক হিসাবে খেলবে ভারত। ভারত ছাড়া পয়েন্ট টেবিলের সেরা সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দুইটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

করোনার কারণে দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে ছিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ২৫ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

দুই জয়ে সুপার লিগে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১