ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভান্ডারিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

পিরোজপুরের ভান্ডারিয়ার লক্ষ্মীপুরা মহল্লায় এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে আরমান সরদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরমান উপজেলার মধ্য ভান্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে।

বিকেলে আরমানকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক আরমান ও সহযোগিতা করার অভিযোগে তার বন্ধু সজিব বেপারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য ভান্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে আরমান সরদার প্রতিবেশী ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গত ১ জানুয়ারি রাতে তার বন্ধু লক্ষ্মীপুরা মহল্লার সজীব বেপারীর বাড়িতে নিয়ে যায়। সেখানে যুবক আরমান তাকে আটকে রেখে ধর্ষণ করে। লোক ও সমাজের ভয়ে মেয়েটি প্রথমে এ নির্যাতনের ঘটনা চেপে যায়। পরে বিষয়টি পরিবারে জানাজানি হলে বৃহস্পতিবার রাতে ছাত্রীটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর ধর্ষকের অপর সহযোগী পালিয়ে যায়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভান্ডারিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১