ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রামেক হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়ার ২৭ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় চুরি করে নিয়ে যাওয়া নারী ও তার স্বামীকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান চালায়। আটক নারীর নাম মৌসুমি বেগম (২৩)। তার স্বামীর নাম সজিব (২৫)। তারা নগরের বোয়ালিয়া থানার রানীনগর পল্টু কমিশনারের বস্তির বাসিন্দা। নবজাতকসহ এদের আটকের পর বেলা ৩টায় আরএমপির ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে যেটা জানলাম যে বাচ্চা চুরি করা নারী নিঃসন্তান। আট বছর আগে বিয়ে হলেও তার সন্তান হয়নি। তবে তিনি কোনও বাচ্চা চোর চক্রের সঙ্গে জড়িত কি না তা আমরা খতিয়ে দেখব। বাচ্চাটিকে ইতোমধ্যে তার নানা-নানির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি কার্যালয়ে এই কন্যা শিশুর নানি তাপসী রবিদাস বলেন, বাচ্চাটার নাম রাখা হয়েছে লক্ষী। তারা বাচ্চাটিকে ফিরে পেয়ে খুব খুশি। রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনেই জুতা সেলাইয়ের কাজ করেন বাচ্চাটির বাবা মাসুম রবিদাস। তিনি বলেন, আমি মানুষ দেখলেই চিনতে পারি। এই নারীকে (মৌসুমি) আমি হাসপাতালের সামনে মাঝে মাঝে দেখেছি। চুরি হয়ে যাওয়া বাচ্চা ফিরে পাওয়ায় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাসুম রবিদাস নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা। প্রসব বেদনা নিয়ে গত বুধবার তার স্ত্রী কমলী রবিদাস শিল্পীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অস্ত্রোপচারে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে মৌসুমি তার কাছে গিয়ে শিশুটিকে আদর করেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে তিনি আবার যান। তখন বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন কমলী। এই ফাঁকে ওই নারী তার সন্তানকে নিয়ে পালিয়ে যান। বাচ্চা না পেয়ে তিনি পাশেই ঘুমিয়ে থাকা তার মাসিকে ডাকেন। এসময় মাসি ওয়ার্ডের বাইরে গিয়ে আর তাকে পাননি। এর ২৭ ঘণ্টা পর বাচ্চাটিকে উদ্ধার করল পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রামেক হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

আপডেট সময় ০৬:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১