ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিমানী তাহসান!

অাকাশ বিনোদন ডেস্ক:

তাহসান সংগীতশিল্পী হিসেবে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। পাশাপাশি অভিনয় ও বিজ্ঞাপনের মডেল হিসেবেও পেয়েছেন জনপ্রিয়তা। কিন্তু সম্প্রতি স্ত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর অনেকেরই বিরাগভাজন হন তিনি। আর এ নিয়ে মনের কোণে বাসা বেঁধেছে বেশ অভিমানও। কিন্তু শিল্পী বলে কথা। শিল্পের টানে ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়েই এগিয়ে যেতে হয় জীবনের পথে। সে পথে চলতে গিয়ে হয়তো কিছুটা প্রভাবও পড়ে কাজের মধ্যে। ব্যক্তিগত জীবনে তাহসান বেশ অভিমানী একজন মানুষ। তার বুকে জমে থাকা কিছু অভিমান নিয়েই তৈরি করেছেন গান। আর এই অ্যালবামের নাম দিয়েছেন ‘অভিমান আমার’।

‘অভিমান আমার’ তাহসানের সপ্তম অ্যালবাম। সেখানে তিনি চিরচেনা স্যাড ধাঁচে ঢেলে দিয়েছেন নিজের সবটুকু অভিমান। অবশ্য একটা সুখস্মৃতি আর চেষ্টার বেনিংটনকে নিয়ে ‘কষ্ট’ শিরোনামে তাঁর নিজের লেখা একটি গান রয়েছে এই অ্যালবামে। বর্তমান ডিজিটাল যুগে অ্যালবামটি তিনি প্রকাশ করেছেন ডিজিটাল ফরম্যাটে। পুরো অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিপি মিউজিকে।

তাহসান জানান, যে কোনো খারাপের মধ্য থেকে ভালো কিছু বের করে আনতে পারাটাই একজন শিল্পীর সার্থকতা। জীবনে, কর্মজীবনে ও শিল্পীজীবনে অনেকের কাছ থেকেই নানা সময়ে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। অভিমানের পাথর জমেছে বুকে। মানুষের কাছ থেকে পাওয়া সেই সব কষ্ট আর অভিমান থেকেই চলার পথে পেয়েছেন অনুপ্রেরণা। যার ফসল এই ‘অভিমান আমার’ অ্যালবামটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অভিমানী তাহসান!

আপডেট সময় ১২:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭