ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

এবার ২ মেয়েকে নিয়ে উধাও গৃহবধূ

আকাশ জাতীয় ডেস্ক:  

মৌলভীবাজারে কুলাউড়ায় এবার ২ মেয়েকে নিয়ে উধাও হয়েছেন শাহিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূ। ইতিপূর্বেও একবার একইভাবে নিরুদ্দেশ হয়েছিলেন গৃহবধূ। তার স্বামী কুলাউড়া থানায় স্ত্রীর বিরুদ্ধে ৩টি সাধারণ ডায়েরি করেছেন।

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি থেকে জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ইসমাইল হোসেন সবুজের স্ত্রী শাহিনা আক্তার গত মঙ্গলবার সকালে ডাক্তার দেখানোর কথা বলে কুলাউড়া শহরে আসেন। পরে আর বাড়িতে ফিরে যাননি। তার ব্যবহৃত মোবাইল সিমটিও বন্ধ রয়েছে।

সঙ্গে দুই মেয়ে জাহানারা আক্তার মীম (১২) ও ফাতেমা আক্তার মৌ (৯) ছিল। শাহিনা আক্তারের স্বামী ইসমাইল হোসেন সবুজ এ ঘটনায় কুলাউড়া থানায় জিডি করেন।

সাধারণ ডায়েরিতে স্বামী ইসমাইল হোসেন সবুজ আরও অভিযোগ করেন, গত বছরের ২ মার্চ একইভাবে এক মেয়েকে নিয়ে লাপাত্তা হয়েছিলেন। ৩ মাস পর নিজে নিজে বাড়িতে ফিরে আসেন। লাপাত্তা হওয়ার ৩ মাস পর ফিরে এসে আমার স্ত্রী পুনরায় ঝগড়া বিবাদ ও পারিবারিক অশান্তির সৃষ্টি করে।

তিনি পরিবারের কারও কথাবার্তা শুনেন না। নিজের খেয়াল খুশিমতো চলেন। নিখোঁজ হওয়ার পর কুলাউড়া থানা জিডি করি।

এছাড়া গত ১০ জানুয়ারি শাহিনা আক্তার ৯৯৯ এ কল করে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে অভিযোগের কোনো সত্যতা পায়নি। ফলে বাধ্য হয়ে স্বামী সবুজ এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে আরেকটি জিডি দায়ের করেন।

ইসমাইল হোসেন সবুজ জানান, তিনি স্ত্রীর অমানসিক নির্যাতনে অতিষ্ঠ। কেবল সন্তানের মায়ায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে হচ্ছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, প্রায় সময় এভাবে ওই গৃহবধূ চলে যান। তারপরও বিষয়টা নিয়ে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

এবার ২ মেয়েকে নিয়ে উধাও গৃহবধূ

আপডেট সময় ১০:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১