ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন আসাদুজ্জামান নূর ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ বলে ইঙ্গিত দিলেন পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমি হবো ক্ষমতার কেন্দ্র: বিজয় গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ খাঁন আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি পাঁচ বছরে এক কোটি বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী নুর

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট পদে থাকছেন সৌরভ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সৌরভ গাঙ্গুলী- জয় শাহ জুটির মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। কিন্তু এখনই তাদের হাতছাড়া করতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ফলে তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ ও সচিব জয় শাহ জুটির হাত ধরে সম্প্রতি বেশকিছু সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট। বিশেষ করে করোনাকালেও সংযুক্ত আরব আমিরাতে সফল আইপিএল আয়োজন এবং স্পন্সর হিসেবে ভিভোকে বিদায় করে ড্রিম ইলেভেনকে আনার মতো বিষয়গুলো সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন তারা।

ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরটাও বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন সৌরভ-জয়। এজন্যই তাদের মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। বুধবার ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত তাদের পদে বহাল থাকবেন। এরপর তাদের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে শুনানি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট পদে থাকছেন সৌরভ

আপডেট সময় ০৮:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১