ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের কাছে ১ কোটি ৬০ লাখ ডলার পাবে জাতিসংঘ: গুতেরেস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইরানের কাছে সদস্যপদের চাঁদা হিসেবে তার সংস্থার এক কোটি ৬০ লাখ ডলারের বেশি পাওনা রয়েছে।

সোমবার নিউইয়র্কে এক বক্তব্যে এই দাবি করা হয়।

তিনি দাবি করে বলেন, ইরান এবং আফ্রিকার নয়টি দেশ তাদের চাঁদা পরিশোধ করেনি। টাকা পরিশোধ না করলে এসব দেশ সাধারণ পরিষদে তাদের সদস্যপদ হারাবে বলেও সতর্ক করে দেন তিনি।

গুতেরেস সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বোজকিরের কাছে লেখা এক চিঠিতে এই ১০ দেশের কাছে জাতিসংঘের পাওনা অর্থের পরিমাণও জানিয়েছেন। এতে ইরানের দেনা ধরা হয়েছে এক কোটি ৬২ লাখ ৫১ হাজার ২৯৮ ডলার।

জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যের একদিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে রবিবার সাংবাদিকদের জানান, ইরানের আর্থিক লেনদেনের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সামান্য যে দু’একটি চ্যানেল চালু ছিল তা ব্যবহার করে তেহরান বিগত বছরগুলোতে জাতিসংঘের বার্ষিক চাঁদা পরিশোধ করেছে। কিন্তু ২০২০ সালে মার্কিন নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোর হওয়ার কারণে আগের চ্যানেলগুলো ব্যবহার করে অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। এ কারণ, ইরান বর্তমানে এই অর্থ পরিশোধ করার জন্য একটি সম্ভাব্য নিরাপদ আর্থিক চ্যানেল নিয়ে জাতিসংঘের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে।

খাতিবজাদে আরও বলেন, আমেরিকা এ পর্যন্ত ইরানের বৈদেশিক মুদ্রা নিয়ে নানাধরনের টালবাহানা করায় এবার তেহরান জাতিসংঘকে জানিয়ে দিয়েছে আমেরিকার কোনো ব্যাংককে ব্যবহার করে ইরান জাতিসংঘের চাঁদা পরিশোধ করবে না। এ কারণে জাতিসংঘকে বিকল্প কোনো চ্যানেল ব্যবহার করে ইরানের অর্থ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে বলে মুখপাত্র উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের কাছে ১ কোটি ৬০ লাখ ডলার পাবে জাতিসংঘ: গুতেরেস

আপডেট সময় ০৭:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১