ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

প্রেম করে বিয়ে, স্বামী আত্মগোপন করায় নববধূর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

খাগড়াছড়ির মানিকছড়ি থেকে জেসমিন আক্তার (২৫) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে মানিকছড়ির মাস্টারপাড়ার ভাড়া বাসায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জেসমিন লক্ষীছড়ি উপজেলার শীলছড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। বিয়ের ৩ থেকে ৪ মাস পর পরিবারের চাপে স্বামী তার নানার বাড়িতে আত্মগোপন করেন। এ কথা জানতে পেরে স্বামীর অধিকার ফিরে পেতে সেখানে উপস্থিত হন নববধু। এ নিয়ে একাধিকবার সামাজিক সালিশ হলেও বিচার না পেয়ে জেসমিন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, গত ৩ বছর আগে জেসমিনের বাবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মা জুলেখা বেগম এক ছেলে ও মেয়েকে নিয়ে মানিকছড়িতে ভাড়া বাসায় থাকা শুরু করেন। পরে তিনি চাকরি করতে বিদেশ পাড়ি জমান। এসময় কলেজ পড়ুয়া জেসমিনের সঙ্গে মানিকছড়ির তিনটহরী এলাকার আব্দুর রহমানের ছেলে জুনায়েদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং গোপনে তারা বিয়ে করেন।

তবে ছেলের পরিবার বিয়ে না মেনে মেয়েকে তালাক দিতে ছেলের ওপর চাপ দিতে থাকেন। একপর্যায়ে ছেলে আত্মগোপনে চলে যায়। এ নিয়ে একাধিকবার সামাজিক সালিশ হলেও বিচার না পেয়ে জেসমিন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। স্বামীর অধিকার থেকে তাকে বঞ্চিত করায় সে এ পথ বেছে নিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

প্রেম করে বিয়ে, স্বামী আত্মগোপন করায় নববধূর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১