ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মডেল সাদিয়া নাজের ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মডেল সাদিয়া নাজের কাজিন শাওন। তিনি বলেন, ‌‘আমাদের বাসায় সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় খবর আসে। আমরা গিয়ে দেখতে পাই, ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যায় লাশ।’

এটি আত্মহত্যা কি না? আর আত্মহত্যা করলে, সেটি কেন, তা অনুমান করতে পারছে না পারিবার। শাওন জানান, ‘সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল। ফুটেজ উদ্ধার করলে বিষয়টি পরিষ্কার হতে পারে।’

পুলিশ জানিয়েছে, সাদিয়া নাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মডেল সাদিয়া নাজের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১