ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে কাতার। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সোমবার দোহার আয়োজনে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

এতে উপসাগরীয় দেশটির পক্ষে নেতৃত্ব দেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ গানিম বিন শাহীন আল-গানিম এবং পাকিস্তানের পক্ষে বিমান বাহিনীর চিফ অব স্টাফ মুজাহিদ আনোয়ার খান। বৈঠকে দুই দেশের সামরিক বাহিনী সহযোগিতা শক্তিশালীকরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সামরিক বাহিনী প্রধান উভয় দেশের সামরিক সহযোগিতার সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। এতে উভয় দেশের সামরিক বাহিনী শক্তিশালী ও উন্নয়নের বিষয়টি স্থান পেয়েছে। এ সময় উভয় দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিবৃতিতে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

খবরে বলা হয়েছে, ফ্রেব্রুয়ারিতে দোহায় পাকিস্তান ও কাতারের বিমান বাহিনী যৌথ সামরিক মহড়া দেওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার

আপডেট সময় ০৫:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১