ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যরাতে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ১৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতের গুজরাটের সুরাট এলাকায় মধ্যরাতে ফুটপাতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের উপর উঠে পড়ে ট্রাক। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ছয়জন।

সোমবার মধ্যরাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, এখন পর্যন্ত পাওয়া খবরে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬ জন। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ঘুমন্ত শ্রমিকদের উপরে। এতে অন্তত ১৩ জনের মৃত্যুর কথা প্রাথমিকভাবে জানা গেলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে।

জানা গেছে, মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। তার শ্রমিক হিসেবে গুজরাটে কাজ করতে এসেছিলেন।

সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, ‘আখবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয়।

প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলা জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

সোমবার রাতে প্রতিদিনের মত সারাদিনের কাজের শেষে ফুটপাথে ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটায় কারও পক্ষেই সেখান থেকে দ্রুত সরে যাওয়া সম্ভব হয়নি। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সুরাট এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। তারা উদ্ধার কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও কাজ করছে বলে দেখা গেছে।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘সুরাটের ট্রাক দুর্ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মধ্যরাতে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ১৫

আপডেট সময় ০১:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১