ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাচতে গিয়ে শাড়ি নিয়ে বিড়ম্বনায় মাহি

আকাশ নিউজ ডেস্ক:  

নানা সময় শাড়ি পরে মঞ্চে পারফর্ম করতে দেখা যায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। তবে সম্প্রতি শাড়ি পরে নাচতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন এই তারকা।

আর সে কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৪তম আসরে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে নাচেন মাহি। আর তখন বারবার তার পরনের শাড়িটি খুলে যাচ্ছিলো বলে জানান এই অভিনেত্রী।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাহি এক ভিডিওবার্তায় বলেন, ‘আমি শাড়ি ঠিক করবো না নাচবো! আমার মন খুব খুব খুব… বেশি খারাপ। এটা কোন কথা! আমি জানি না কারা কারা সকালে আমার অনুষ্ঠান দেখেছেন। বিশ্বাস করুন, আমি একটু আগে রিহার্সাল করে গেলাম, সব ঠিকঠাক। কিন্তু স্টেজে উঠলাম, আমার শাড়ি খুলে গেল! আমার স্টেপ সব মাথা থেকে আউট হয়ে গেল। আমার শাড়ি খুলে যাচ্ছিলো, এটা ভাবা যায়। আমার খুব বেশি মন খারাপ। ঠিক আছে অন্য কোন অনুষ্ঠান হলে মন খারাপ এতো লাগতো না। ’

ভিডিওতে নাচের কিছু দৃশ্যও দেখিয়েছেন মাহি। এছাড়া একই সঙ্গে রিহার্সাল করার ভিডিও দেখান তিনি।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে মাহি লেখেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই!’

মিলন ও ভাবনার উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও অংশ নেন চিত্রতারকা ফেরদৌস, অপু বিশ্বাস, মৌ, নুসরাত ফারিয়া প্রমুখ শিল্পীবৃন্দ। কণ্ঠশিল্পী অলক সেন, অপু, লিজা ও লুইপা সংগীত পরিবেশন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাচতে গিয়ে শাড়ি নিয়ে বিড়ম্বনায় মাহি

আপডেট সময় ১০:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১