ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের মুলাদী উপজেলার ডিক্রিরচর গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ফলে গর্ভবতী হওয়ার মামলায় ইদ্রিস হাওলাদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের দন্ডাদেশ দেয়া হয়েছে।

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ইদ্রিস হাওলাদার একই এলাকার বাসিন্দা মৃত কছির উদ্দিনের ছেলে এবং নির্যাতিতার চাচাতো চাচা। ঘটনার সময় নির্যাতিতা মুলাদীর ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী ছিল।

ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাজমা বেগম শিউলী জানান, নির্যাতিতা তার সৎ মায়ের সাথে মুলাদীর ডিক্রিরচর গ্রামে থাকতো। তার বাবা ঢাকায় কাজ করতেন। সৎ মা বকাঝকা করলে নির্যাতিতা শিশুটি আসামী ইদ্রিসের ঘরে গিয়ে আশ্রয় নিতো। ২০১৫ সালের ২৫ মার্চ সৎ মায়ের হাতে মার খেয়ে ইদ্রিসের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে নির্যাতিতা। ওই রাতে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে ইদ্রিস। এ ঘটনা কাউকে বললে ওই শিশু ও তার বাবাকে (শিশুটির বাবা) হত্যার হুমকি দেয় সে।

এর কিছুদিন পর সৎ মা নির্যাতিতার শারীরিক পরিবর্তন দেখে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা বরে দেয় বলে দেয় সে। ওই বছরের ৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে ইদ্রিসকে একমাত্র আসামি করেন। একই বছরের ৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই ফারুক হোসেন খান ইদ্রিসকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৬ জনের সাক্ষ্যগ্রহন শেষে বিচারক ওই রায় ঘোষনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১