ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভূমিকম্প-বন্যায় বিধ্বস্ত ইন্দোনেশিয়া, গৃহহীন ৭০ হাজার মানুষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

শক্তিশালী ভূমিকম্প ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগে এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। এতে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছেন অন্তত ৭০ হাজার মানুষ।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার এই তথ্য জানিয়েছে। খবর দ্য স্টার’র।

সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি বলেছেন, ‘শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ৮১ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ১৪ জানুয়ারি থেকে দেশটির দক্ষিণ কালিমন্তন প্রদেশে বন্যায় প্রাণহানি ঘটেছে ১৫ জনের।’

জাতি জানান, ‘ভূমিকম্পের কারণে অন্তত সুলাওসি দ্বীপের মামুজু এবং মাজেনা জেলার ২৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২৮ হাজার লোককে নেওয়া হয়েছে এবং দক্ষিণ কালিমন্তন প্রদেশের ৪০ হাজার মানুষ বন্যার কারণে আশ্রয়কেন্দ্রে।’

এছাড়া ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত এক হাজার ১৫০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে পাঁচটি।

জারি আরও জানান, ‘ভূমিকম্পের কারণে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিমাপ করা হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্প-বন্যায় বিধ্বস্ত ইন্দোনেশিয়া, গৃহহীন ৭০ হাজার মানুষ

আপডেট সময় ১২:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১