ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় লঞ্চচাপায় যাত্রীর পা বিচ্ছিন্ন

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলার দৌলতখান উপজেলায় ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চের চাপায় কোহিনুর (৪০) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কোহিনুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতখান লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি ফারহান-৫ লঞ্চটি রাতে দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাটে যাত্রী উঠানোর উদ্দেশ্যে ঘাট দেয়। এসময় লঞ্চের বেপরোয়া গতিতে এসে পল্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রী কোহিনুরকে চাপা দিলে তার বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠায়।

দৌলতখান হাসপাতালের চিকিৎসক ডা. সিফাত জানান, রোগীর বাম পায়ে আঘাত লেগে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিক বরিশালে স্থানান্তর করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, মহিলাটি লঞ্চে উঠতে গিয়ে আহত হয়েছেন। পরে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় লঞ্চচাপায় যাত্রীর পা বিচ্ছিন্ন

আপডেট সময় ১১:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১