ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার: রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার তবে দেশটি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অগ্র পথিকের ভূমিকা পালন করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (শনিবার) এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করছে তার বহু প্রমাণ রয়েছে বিশেষ করে ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে এবং ইরান এখন নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে বলে সম্প্রতি আমেরিকা যে বক্তব্য দিয়েছে তাও প্রত্যাখ্যান করেন মারিয়া জাখারোভা।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করেন, ইরান এখন আল-কায়েদার নতুন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে তিনি এ ব্যাপারে কোনো প্রমাণ তুলে ধরেন নি। পম্পেওর এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্ভট বলে প্রত্যাখ্যান করে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ একে ‘যুদ্ধংদেহী মিথ্যা’ বলে মন্তব্য করেন।

তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “কেউ আর বোকা নেই। নাইন-ইলেভেনের সন্ত্রাসীরা পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর প্রিয় মধ্যপ্রাচ্য থেকে এসেছিল, কেউ ইরান থেকে যায় নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার: রাশিয়া

আপডেট সময় ১০:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১