ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের পাশে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুরুতর জখম ব্যক্তির নাম মহসিন। তিনি একই এলাকার বাসিন্দা। তিনি কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের সমর্থক।

কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকরা পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

এ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চান্দিনা পৌরসভায় মোট জনসংখ্যা ৫৫ হাজার ৯০০ জন। ভোটার ৩১ হাজার ৮৪৮জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ১৬ হাজার ১৭০। আজ সকাল থেকেই ভোট চলছে বিভিন্ন কেন্দ্রে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী কাজী রেজাউল করীম এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন।

এই নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০প্রার্থী এবং তিনটি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনকে কুপিয়ে জখম

আপডেট সময় ১২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১