ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদী থেকে শুক্রবার সকালে আলী হোসেন (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত শিশু উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া দাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পাশেই জলসা শুনতে যায় আলী হোসেন। জলসা শেষ হলেও শিশু আলী বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন অনেক খোঁজ করে পায়নি।

শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে বড়াল নদীর মধ্যে ডালপালার উপর একটি বস্তা পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বস্তা খুলে একটি শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি আলী হোসেন বলে শনাক্ত করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে শিশুটির কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১