ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

করোনা টিকা ছাড়ছে বেক্সিমকো: প্রতি ডোজ ১১২৫ টাকা!

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী মাস থেকেই দেশের বাজারে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, খোলা বাজারে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনা টিকা কিনছে বেক্সিমকো।

দাম কত হবে :

অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এই টিকার প্রতি ডোজ বেক্সিমকো কিনবে ৮ ডলার দিয়ে। সরকারকে দেওয়ার জন্য তারা যে দামে টিকা কিনছে, এই দাম তার প্রায় দ্বিগুণ।

সাধারণ মানুষকে এই টিকার প্রতি ডোজ কেনার জন্য ব্যয় করতে হবে প্রায় ১,১২৫ টাকা (১৩.২৭ ডলার)। প্রত্যেকের জন্য দুই ডোজ টিকা কিনতে খরচ হবে ২,২৫০ টাকা।

যা বলছে বেক্সিমকো :

বেক্সিমকোর সিওও রাব্বুর রেজা রয়টার্সকে জানান, চলতি মাসের শেষের দিকে সরকার ও খোলা বাজারে বিক্রির জন্য টিকা সরবরাহ শুরু করবে সেরাম ইনস্টিটিউট।

এরইমধ্যে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ১০ লাখ ডোজ টিকার জন্য চুক্তি করেছে বেক্সিমকো। এর সঙ্গে যোগ হতে পারে আরও ২০ লাখ ডোজ টিকা।

রেজা জানিয়েছেন, শুধু সেরাম নয়, বায়োলোজিক্যাল ই ও ভারত বায়োটেকের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু সেরামের সঙ্গেই যেহেতু চুক্তি হয়েছে, তাই আপাতত টিকা নিয়ে বেক্সিমকো কাজ করবে। তবে সরকার অ্যাস্ট্রেজেনেকার টিকার বাইরে কোনো টিকা চাইলে সেভাবেই আলোচনা হবে।

ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহের জন্য গত অগাস্টে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাস থেকেই তারা সরকারকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বলে কথা রয়েছে।

ভারতের খোলা বাজারের সেরামের টিকার দাম :

ভারত সরকারের কাছে ১০ কোটি ডোজ টিকা বিক্রি করবে সেরাম ইনস্টিটিউট। প্রতি ডোজের দাম রাখা হবে ২০০ রুপি (২.৭৩ ডলার)।

অন্যদিকে ভারতের খোলা বাজারেও টিকা বিক্রি করতে চায় সেরাম। দাম পড়বে প্রতি ডোজ এক হাজার রুপি (১৩.৬৬ ডলার)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা টিকা ছাড়ছে বেক্সিমকো: প্রতি ডোজ ১১২৫ টাকা!

আপডেট সময় ১০:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১