ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও : ন্যান্সি পেলোসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে সাংবিধানিক সংকটের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয়বার অভিশংসিত হলেন।

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। বেপরোয়া এ রিপাবলিকান প্রেসিডেন্ট বিগত ১৩ মাসের মধ্যে দ্বিতীয় দফা অভিশংসিত হওয়ার পর গতকাল বুধবার তিনি একথা বলেন।

এক অনুষ্ঠানে কংগ্রেসের এই শীর্ষ ডেমোক্রেট আরও বলেন, ‘দ্বি-দলীয় এ হাউসে আজ দেখা যায় যে কেউ আইনের উর্ধ্বে নয়, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও।’ ওই অনুষ্ঠানে তিনি অভিশংসন পত্রে স্বাক্ষর করেন। মার্কিন ক্যাপিটল হিল অভিমুখে মিছিল সহকারে যেতে তার সমর্থকদের উৎসাহিত করার পর বিদ্রোহমূলক কর্মকান্ডে মদদ দেয়ায় ৭৪ বছর বয়সী ট্রাম্প অভিশংসিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও : ন্যান্সি পেলোসি

আপডেট সময় ০৩:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১