ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

রেফারিকে তাড়া করে নিষিদ্ধ আবাহনীর সোহেল-টুটুলরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্যশেষ হওয়া ফেডারেশন কাপের সেমিফাইনালে সিদ্ধান্ত মনের মতো না হওয়ায় রেফারির দিকে তেড়ে যান আবাহনীর ফুটবলার সোহেল রানা, টুটুল হোসেন ও সাদ উদ্দিনরা।

ফেডারেশন কাপে ঘটে যাওয়া এমনসব অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের নিষিদ্ধ এবং জরিমানা করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।

গত ৭ জানুয়ারি বসুন্ধরা-আবাহনী সেমিফাইনালের ঘটনায় আবাহনীর সোহেল রানাকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৭৫ হাজার টাকা, টুটুল হোসেন বাদশাকে এক ম্যাচ নিষিদ্ধ ও ৫০ হাজার টাকা, সাদ উদ্দিনকে ২৫ হাজার টাকা, ফিটনেস ট্রেইনার কাজী নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে না যাওয়ায় আবাহনীর কোচ মারিও লেমোসকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচে অখেলোয়াড় সুলভ আচরণ করায় শেখ রাসেলের তকলিচ আহমেদকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচে মোহামেডান সমর্থকদের মাঠে প্রবেশ ও রেফারিকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়ায় শৃঙ্খলা কমিটি ক্লাবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া আরও কয়েকটি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও বলবয়কে জরিমানাসহ নিষিদ্ধ করা হয়।

জরিমানার অর্থ ১০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তহবিলে জমা দিতে বলা হয়েছে। অর্থদন্ড থেকে বাফুফের তহবিলে জমা হবে দুই লাখ ৮৮ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

রেফারিকে তাড়া করে নিষিদ্ধ আবাহনীর সোহেল-টুটুলরা

আপডেট সময় ০৭:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১