ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালপুরে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (২২) ও শাহাদৎ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চষুডাঙ্গা এলাকার এক ফসলি মাঠ ও পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

এদের মধ্যে শাহাদতের বাড়ি জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে লালপুর উপজেলার চষুডাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় বিলের মধ্যে গমের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তখন পার্শ্ববর্তী পাটিকাবাড়ি এলাকার রেল লাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকেতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দুইটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল দু’টি পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহত শাহাদতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে আর নিহত নারীর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লালপুরে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১