ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শত্রুকে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের শত্রুরা যদি হিসাব-নিকাশে বিন্দুমাত্র ভুল করে তাহলে তেহরানের দাঁতভাঙা জবাবের সম্মুখীন হবে।

তিনি মঙ্গলবার তেহরানে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের শাহাদাতের চল্লিশতম দিবস উপলক্ষে এক শোকানুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জেনারেল হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নিজ দেশের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত। ইরান ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে তিনি মন্তব্য করেন।

মোহসেন ফাখরিজাদে’কে হত্যা করে শত্রুরা ইরানের গবেষণা কাজে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটাতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে বিজ্ঞানীকে ফাখরিজাদের স্থলাভিষিক্ত করা হয়েছে তিনি আগের চেয়েও দ্রুত গতিতে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন।

জেনারেল হাতামি জানান, ইরান সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনি খাতের বাজেট ২৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। ইরানের সংসদ এক্ষেত্রে সরকারকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার সাবেক প্রধান মোহসেন ফাখরিজাদে গত বছরের ২৭ নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণ করেন। মঙ্গলবারের বক্তৃতায় ফাখরিজাদের স্থলাভিষিক্তের নাম পরিচয় উল্লেখ করেননি ইরানের প্রতিরক্ষামন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শত্রুকে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ০৩:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১