ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

মাদারীপুরে গোসলের দৃশ্য প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্যধারণ করে ব্লাকমেইল করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের এক গৃহবধূর গোসলের দৃশ্যধারণ করে মো. দীন ইসলাম রাঢ়ী (৩৭) নামে এক যুবক। সেই দৃশ্য স্বামীর কাছে ও ফেসবুকে প্রকাশের ভয় দেখিয়ে গত বছরের ১৩ নভেম্বর ওই নারীকে ধর্ষণ করে। এরপর ওই নারীকে বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে মো. দীন ইসলাম। একপর্যায় ওই নারী আত্মহত্যারও চেষ্টা করে। পরে এই ঘটনায় গত বছর ১৭ নভেম্বর মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী নারী। আদালত মামলাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

ভুক্তভোগী নারী বলেন, গোসলের ছবি ও ভিডিও দেখিয়ে আমাকে ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেছে। সেই ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়ে আমার সুখের সংসার ধ্বংস করে দিয়েছে দীন ইসলাম। এ কারনে আমি আত্মহত্যার চেষ্টাও করেছিলাম। আমার চার বছরের সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি।

ভুক্তভোগী নারীর মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা গরীব মানুষ তাই পুলিশ আসামি গ্রেফতার করেনি। ওর জন্য আমার মেয়ের সংসার ভেঙ্গেছে। আমরা চাই দীন ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্মকর্তা ইন্সপেক্টর নাসির উদ্দিন বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। তাই তদন্তাধীন বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

মাদারীপুরে গোসলের দৃশ্য প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১