ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন. বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদের সঙ্গে দেখা করে এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশনে কোথাও তারা বলেননি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমিও আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন। সংলাপ শেষ হলে বোঝা যাবে কী পর্যায়ে সেনা মোতায়েন করা যায়।

তিনি আরো বলেন, নির্বাচন সংশ্লিষ্ট যারা দায়িত্বে থাকেন মাঠ পর্যায়ে তাদের কথা শোনা খুবই জরুরি। নির্বাচনের কিছু তথ্য তাদেরকে অবহিত করা এবং তাদের কথা শোনার জন্যেই এ ধরনের মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

এছাড়া নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি। এজন্য বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা নিবন্ধনে নির্বাচন কমিশন সম্পৃক্ত থাকতে চায় বলে জানান তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ ১৬টি জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে: সিইসি

আপডেট সময় ০৬:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭