ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাশকতা এড়াতে ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শপথ গ্রহণ অনুষ্ঠানে নাশকতা এড়াতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শহরে ফেডারেল বাহিনী মোতায়েন করা হবে। জরুরি অবস্থা কার্যকরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সকালে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) অভ্যন্তরীণ এক জরুরি বার্তায় আগামী ২০ জানুয়ারিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ও রাজধানী ওয়াশিংটনে সম্ভাব্য সশস্ত্র হামলার সতর্কবার্তা দেয়। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এই সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগকে লেখা এক চিঠিতে ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। এরপর রাজধানীতে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প।

ট্রাম্প ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাশকতা এড়াতে ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

আপডেট সময় ১০:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১