ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ইরানের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, আমরা ভেনেজুয়েলা নই: আরাগচি সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম

দীর্ঘ বিরতির পর কার সঙ্গে অভিনয়ে ফিরছেন ঋতুপর্ণা?

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘ বিরতির পর হিন্দি ছবি ‘সল্ট’-এ অভিনয়ের মধ্য দিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনে হাজির হচ্ছেন ঋতুপর্ণা। বুধবার থেকেই কলকাতায় শুরু হয়েছে এ ছবির শুটিং। ছবিতে ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে চন্দন রায় সান্যালকে।

এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন সানি রায়। একেবারে ভিন্ন স্বাদের একটি ছবি। দু’জন সম্পূর্ণ বিপরীতধর্মী মানুষের প্রেমের গল্প ‘সল্ট’। কাহিনিতে ছয়টি পর্যায় রয়েছে। ছবি শুরু হচ্ছে দু’জনের শেষ দেখা হওয়ার জায়গা থেকে আর শেষ হচ্ছে প্রথম সাক্ষাতের জায়গায়।

লিনিয়ার স্টাইলে পিছন দিকে যায় সিনেমার গল্প। আর এমন ভিন্ন স্বাদের প্রেমের গল্পের জন্য পরিচালক বেছেও নিয়েছেন আনকোরা জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও চন্দন রায় সান্যালকে। তাদের রয়াসন গল্পে ভ্ন্নি মাত্রা আনবে বলেই বিশ্বাস পরিচালকের। এরআগে ‘মহানগর অ্যাট কলকাতা’তে একসঙ্গে কাজ করছেন দু’জনে।
ছবির গল্পটা কী রকম?

চন্দনকে ছবিতে দেখা যাবে শঙ্কর নামে এক ব্যক্তির ভূমিকায়। যে ভীষণ অন্তর্মুখী স্বভাবের। সে প্রেমে পড়ে বসের বান্ধবীর সঙ্গে। অন্যদিকে মায়া বেশ প্রাণোচ্ছল ও প্রাণবন্ত। দুজনের যেদিন আলাপ সেদিন শঙ্কর একটি মিথ্যে বলেন মায়াকে। সেই মিথ্যে কেমন ভাবে যেন বদলে দেয় ওদের জীবন। কিন্তু ঠিক কেনো সেই মিথ্যে শোনার পরে শঙ্করের প্রতি আরও আকর্ষণ বেড়ে যায় মায়ার? সেটার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া অবধি।

এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, গল্পটা ভালো লাগলো। একটি মেয়ের জীবনের নানা পর্ব নিয়ে ছবি। নারীদের সাইকোলজি ঠিক কীভাবে কাজ করে সেটা দারুণ ভাবে তুলে ধরবে এই ছবি। আমি ভীষণ এক্সাইটেড।

জানা যায়, ‘সল্ট’-এর শুটিং হবে কলকাতা ও দার্জিলিংয়ে। ঋতুপর্ণা-চন্দন ছাড়াও ছবিতে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, শুভম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ বিরতির পর কার সঙ্গে অভিনয়ে ফিরছেন ঋতুপর্ণা?

আপডেট সময় ১০:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১