ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সমর্থন দেবে বিএনপি: ফারুক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রতি মুহূর্তে সরকারকে সমর্থন দেব। তাছাড়া আমাদের গুম, খুন, নিধন করলেও সরকার অসহায় রোহিঙ্গাদের রক্ষা করলে তাদের পাশে থাকবে বিএনপি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের প্রতি আমাদের দাবি, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের প্রস্তাব নিয়ে অবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপন করা হোক। প্রয়োজনে রাখাইন প্রদেশে জাতিসংঘের তত্ত্ববধানে শান্তি বাহিনী প্রেরণ করতে হবে। তবুও অসহায় রোহিঙ্গাদের বাঁচান, তাদের রক্ষা করুন।

তিনি আরো বলেন, মিয়ানমারের মুসলমান রোহিঙ্গাদের যেভাবে হত্যা, নির্যাতন করা হচ্ছে ইতিহাসে তা নজিরবিহীন। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ্য আছে। তাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মিয়ানমার সরকারকে বাধ্য করা হোক রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সমর্থন দেবে বিএনপি: ফারুক

আপডেট সময় ০৬:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭