ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ

ঢামেকে আগুন সিগারেট থেকে: ফায়ার সার্ভিস

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলার আইসিউ রুমে লাগা আগুনের সূত্রপাত সিগারেট থেকে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুরে লাগা আগুন ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সালেহ উদ্দিন।

তিনি বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। এটা ছোট একটা অগ্নিকাণ্ড। ধোঁয়া রুমের ভেতরে চলে আসায় একটু সমস্যা হয়েছিল। এছাড়া রুমের ভেতরে যে ধোঁয়া ছিল এটা ড্রাই পাউডারের ধোঁয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ফেলে দেয়া অংশ থেকে আগুনের সূত্রপাত।

আগুনে কোনো হতাহত নেই জানিয়ে তিনি বলেন, আগুনের কারণে বেশি রোগী স্থানান্তর করা হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।

হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ তথ্য অনুযায়ী এই রিপোর্ট লেখার সময়ে (বিকাল সাড়ে ৩টা) ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সেবা পুনরায় চালু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঢামেকে আগুন সিগারেট থেকে: ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১