ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ইরানের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, আমরা ভেনেজুয়েলা নই: আরাগচি সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম

গুঞ্জনের মধ্যেই এবার যশকে নিয়ে আজমীর শরীফে নুসরাত!

আকাশ বিনোদন ডেস্ক : 

গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় বর নিখিল জৈনের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি টালিউডের জনপ্রিয় সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। নিখিলও যে করেছেন, তা কিন্তু নয়। তিনি দীপাবলিতে শেষ ছবি পোস্ট করেছিলেন তার তৃণমূল সাংসদ বউয়ের সঙ্গে। গুঞ্জন রয়েছে, দু’জনের নাকি বেশ দূরত্ব বেড়েছে। খবর আজকালের।

এর মধ্যে সেই জল্পনার আগুনেই ঘি ঢালল নুসরাতের রাজস্থান সফর। ভারতীয় গণমাধ্যম বলছে, করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন নুসরাত। মাঝে যদিও শুটিংয়ের জন্য বিদেশে গিয়েছিলেন। ফিরে এসে বছরের শেষটা কাটলেন রাজস্থানের মরুভূমিতে। আর সেখানেই যত গোল। যাকে ঘিরে এত গুঞ্জন সেই যশ দাশগুপ্তও রাজস্থানে ছুটি কাটাতে সঙ্গে ছিলেন নুসরাতের। সম্প্রতি তাদের আজমীর শরীফের দরগায় যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিও-তে দেখা গেছে, নুসরতের সঙ্গেই দরগা ঘুরছেন যশ। সাদা সালোয়ার-কামিজ, মাথায় ওড়না দিয়ে নুসরাত, আর সাথে যশের পরনে ধূসর টিশার্টের ওপর সাদা শার্ট আর জিনস। মাথায় ফেস টুপি। স্থানীয় সংবাদ মাধ্যমকে নুসরাত বলেন, ছোট থেকেই আর্শীবাদ নিতে তিনি প্রতি বছর এখানে আসেন। তবে একবারও দু’জনের কেউই বলেননি, যে তারা ছবির কাজে গেছেন। যার কারণে গুঞ্জন আরও চাউর হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গুঞ্জনের মধ্যেই এবার যশকে নিয়ে আজমীর শরীফে নুসরাত!

আপডেট সময় ১০:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১