ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ যাত্রীবাহী চলন্ত বাসে আগুন, আহত ১৫

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে আগুন ধরে যায়। অল্পের জন্য অনেকে প্রাণে বেঁচে গেলেও নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার বিকালে বগুড়া-আক্কেলপুর সড়কে উপজেলার মাঠেরপুকুর এলাকায় বগুড়া ছেড়ে আসা জয়পুরহাটের আক্কেলপুরগামী প্রিন্স পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে বাসের পেছনের একটি টায়ার ফেটে যায়। এর পরপরই বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে শুরু করেন। জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ১৫ যাত্রী আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত বগুড়ার এনামুল হক (৫০) ও তার স্ত্রী হাসনা বানুকে (৪৫) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু মোত্তালিব জানান, টায়ার ফেটে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হঠাৎ যাত্রীবাহী চলন্ত বাসে আগুন, আহত ১৫

আপডেট সময় ১০:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১