ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের পরমাণু ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করার প্রেক্ষাপটে সব পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে বলেন, পরমাণু ইস্যুতে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে, এমন যেকোনো পদক্ষেপ নেওয়া থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যুটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর বিষয়। সেজন্য এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ না থাকে।

চুনইং বলেন, এ মুহূর্তে সবার পক্ষ থেকে জরুরি যে কাজটি করা দরকার, সেটি হচ্ছে- নিঃশর্তভাবে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা।

এদিকে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের খবর সম্পর্কে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ টুইটার পোস্টে বলেছেন, “পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হবে এতটা অতি উৎসাহী নই আমরা। এই নিয়ে অতি নাটকীয়তারও কিছু নেই। ইরানের পরমাণু কর্মসূচি এখনো স্বচ্ছ আছে এবং তা পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের বরং গুরুত্ব দেওয়া দরকার কীভাবে পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তার ওপর।’

সম্প্রতি, ইরান নতুন করে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয়। এরপর ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতাকে বানচাল না করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানায়। আমেরিকা বলেছে, ইরানের এ পদক্ষেপ পরমাণু ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের পরমাণু ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের

আপডেট সময় ১১:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১