ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৌভাত অনুষ্ঠানে খাবার চাওয়াকে কেন্দ্র করে খুন

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে আজহার মীর (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফজরুল করিম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজহার ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুই দিন আগে রুনার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি নেওয়া হয় এবং মঙ্গলবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনেবাড়ি থেকে ৪৮ জন স্বজন সেই অনুষ্ঠানে অংশ নেয়। খাবার খাওয়ার একপর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের স্বজনদের প্রথমে তর্ক হয়। এরপর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কনেপক্ষের লোকজনের মারধরে বরের চাচা আজহার মীরের মৃত্যু হয়।

চাঁদপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয়রা কনের বাবা আবুল কালাম হাওলাদারসহ ওই পক্ষের ১০ জনকে আটকে রেখেছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৌভাত অনুষ্ঠানে খাবার চাওয়াকে কেন্দ্র করে খুন

আপডেট সময় ১০:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১