ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজ্ঞান জাদুঘরে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির মিউজিয়াম বাস

আকাশ আইসিটি ডেস্ক : 

বিজ্ঞান ও প্রযুক্তি জগতে এবার সংযোজন হচ্ছে বিজ্ঞান জাদুঘরের অত্যাধুনিক মডেলের মিউজিয়াম বাস। প্রায় ১০ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এ বাসগুলো ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর’ হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হবে।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিজ্ঞান জাদুঘর সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিটি আড়াই কোটি টাকার বেশি মূল্যমানের বাসে ১৫৮ ধরনের প্রদর্শনীবস্তু থাকবে। যেখানে থাকছে হিউমেনয়ড রোবট, হাইড্রো পাওয়ার মডেল, সিম্পল হারমোনিক মোশন, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, লজিক গেইট, নাম্বার কনভার্শন সিস্টেম, হিউমেন বডি মডেল ও শক্তিশালী ৩০টি অত্যাধুনিক কম্পিউটার। বাসগুলোর বডি ফেব্রিকেশনের কাজ প্রায় শেষ হয়েছে। এখন যন্ত্রপাতি বসানোর কাজ চলছে বিজ্ঞান জাদুঘর ক্যাম্পাসে।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘অনন্য প্রযুক্তি শৈলীতে নির্মিত ভ্রাম্যমাণ মিউজিয়াম বাস সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে একটি মাইলফলক। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার সীমাবদ্ধতা দূর করে বিনোদনের মাধ্যমে এগুলো বিজ্ঞান শিক্ষার উৎকৃষ্ট মাধ্যম হিসেবে অবদান রাখবে। ’

তিনি বলেন, জাদুঘর কর্তৃপক্ষের সার্বক্ষণিক কঠোর নজরদারি ও নির্দেশনায় যূগোপযোগী করে এসব বাস নির্মিত হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মুজিববর্ষকে স্মরণীয় করে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ এ বাসগুলো চালু করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজ্ঞান জাদুঘরে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির মিউজিয়াম বাস

আপডেট সময় ০৯:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১