ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাড়ে ৩ বছর পর কাতারকে সীমান্ত খুলে দিল সৌদি আরব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দীর্ঘ সাড়ে ৩ বছর পর প্রতিবেশী কাতারের জন্য স্থল সীমান্ত খুলে দিল সৌদি আরব।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

এছাড়া, দেশটির জন্য আকাশ ও সমুদ্র সীমান্ত পথও খুলে দিতে যাচ্ছে সৌদি সরকার।

সৌদি আরবে আজ মঙ্গলবার পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ সোমবার কুয়েত টিভি চ্যানেলকে বলেন, “ভূমি, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব।”

সাড়ে তিন বছর পর সৌদি আরব কাতারকে তার সীমান্ত খুলে দিল। আশা করা হচ্ছে- সৌদি আরব, সংয়ুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব চলে আসছিল তা নিরসনের পথ খুলে দেবে এই শীর্ষ সম্মেলন।

২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে। এসব দেশ তখন কাতারকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ তোলে। এছাড়া, ইরানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ককেও এসব দেশ ভালো চোখে দেখেনি। তবে সন্ত্রাসবাদের প্রতি পৃষ্ঠপোষকতার অভিযোগ সবসময় নাকচ করে এসেছে কাতার। অবশ্য, ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এবং আরব দেশগুলোর অবরোধের পর তেহরানের সঙ্গে দোহার সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাড়ে ৩ বছর পর কাতারকে সীমান্ত খুলে দিল সৌদি আরব

আপডেট সময় ১২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১