ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে স্ত্রী-শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। সোমবার (৪ জানুয়ারি) গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলি খাতুন (২০) ও তার পাঁচ মাস বয়সী মেয়ে ফারিয়া খাতুন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে ঘাতক স্বামী ফিরোজকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানী ঢাকা থেকে রাজশাহীর পুঠিয়া থানায় নিয়ে আসা হচ্ছে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে ফিরোজ হেরোইন সেবন শুরু করে। একপর্যায়ে তিনি অতিমাত্রায় হেরোইন আসক্ত হয়ে পরেন। হেরোইন কেনার টাকার জন্য ফিরোজ মাঝেমধ্যেই স্ত্রী পলি খাতুনের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ ছিল রোজকার ঘটনা। এর সূত্র ধরেই রাগে-ক্ষোভে স্ত্রী ও কন্যাশিশুকে ঘুমের ঘোরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের গলায় কোনো আঘাতের চিহ্ন ছিল না। আর পাশেই বালিশ পড়ে ছিল। এই থেকে ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়েই তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আটক ফিরোজকে রাজশাহী নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে স্ত্রী-শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা

আপডেট সময় ১১:৫৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১