ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আটকের একদিন পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি যুবককে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটকের ঘটনায় বিজিবি-বিএসএফ চিঠি চালাচালির পর রোববার বেলা ২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে হস্তান্তর করা হয়। তাকে রাত ৮টায় আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আটক বাংলাদেশি যুবকের নাম দুলাল মিয়া (২২)। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্ত লাগোয়া মিনারকোট গ্রামের সানু মিয়ার ছেলে।

সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানোর প্রস্তুতি নেয় আখাউড়া থানা পুলিশ। তবে এর আগে রোববার রাত ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই যুবককে আখাউড়া থানায় সোপর্দ করে।

ওই সীমান্তের বাসিন্দা হাসিনা আক্তার ও বিজিবি সূত্র জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সীমান্তের আন্তর্জাতিক ২০২৬/৬ মেইন পিলারের পাশ দিয়ে ভুলে ভারতের শিবনগর এলাকায় ঢুকে পড়ে দুলাল মিয়া। এ সময় ১২০ বিএসএফ জি কোম্পানি কমান্ডার পিকে প্রসাদের নেতৃত্বে টহল জওয়ানরা তাকে আটক করে।

এ খবর আখাউড়া উপজেলার মনিয়ন্দ সদর ক্যাম্পের বিজিবির কাছে পৌঁছে। পরে বিজিবি-বিএসএফের মধ্যে চিঠি চালাচালি হলে পতাকা বৈঠকের মাধ্যমে একদিন পর রোববার বেলা ২টায় বাংলাদেশি যুবককে ফেরত দেয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ২৫ বিজিবি মনিয়ন্দ কোম্পানি সদরের জেওসি সুবেদার আলতাফ হোসেন অন্যদিকে ১২০ বিএসএফ ব্যাটালিয়নের অধীন জি কোম্পানি কমান্ডার পিকে প্রসাদ নেতৃত্ব দেন।

২৫ বিজিবি মনিয়ন্দ কোম্পানি সদরের সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের কাছ থেকে ফেরত নিয়ে আসা যুবকের বিরুদ্ধে মামলা করে রাত ৮টায় আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মাসুদ আলম চৌধুরী জানান, ওই যুবককে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আটকের একদিন পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ১২:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১