ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেমিকের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতেই পাহাড়ের ৬৫০ ফুট নিচে প্রেমিকা!

আকাশ নিউজ ডেস্ক: 

অস্ট্রিয়ার কারিনাথিয়ার ফালকার্ট পর্বতের নির্জন এক কোণে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক যুবক। প্রেমিকার মুখ ভরে ওঠে উচ্ছ্বাসে। চিৎকার করে বলে সম্মতি জানাতে গিয়েই ঘটে বিপদ।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২৭ বছর বয়সী এক যুবক তার ৩২ বছর বয়সী প্রেমিকাকে কারিনাথিয়ার ফালকার্ট পর্বতে উঠে বিয়ের প্রস্তাব দেন। ওই মুহূর্তে হ্যাঁ উত্তর দিতেই ৬৫০ ফুট নিচে পড়ে যায় প্রেমিকা।

সেসময় দিশেহারা প্রেমিক তার প্রেমিকাকে বাঁচাতে ঝাঁপ দেয়। তবে আশ্চর্যজনকভাবে প্রেমিক প্রেমিকা দুইজনেই বেঁচে যান। প্রেমিক মাটি থেকে ৫০ ফুট উপরে আটকে যান এবং প্রেমিকা বরফের কার্পেটে পড়েন।

জানা যায়, ওই প্রেমিকাকে অচেতন অবস্থায় এক পথচারী দেখতে পেলে জরুরি বিভাগে যোগাযোগ করে। অন্যদিকে প্রেমিককে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। দুই প্রেমিক-প্রেমিকাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রেমিকার তেমন কিছু না হলেও প্রেমিক মেরুদণ্ডে আঘাত পেয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তুষারপাত না হলে মৃত্যু হতে পারত তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

প্রেমিকের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতেই পাহাড়ের ৬৫০ ফুট নিচে প্রেমিকা!

আপডেট সময় ১০:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১